দেশে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ২৭৭২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১১ জনে। এছাড়া ২৭৭২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আর করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৭০টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২২ এবং নারী ছয় জন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২১৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed