সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭৭৩৯, মৃত্যু ১৪৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার চারজন আর মৌলভীবাজার জেলার একজন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে প্রতিবেদনে বলা হয়ে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ১৭ জন এবং মৌলভীবাজারের ২৩ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৭৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪১৫৪ জন, সুনামগঞ্জে ১৪৬১ জন, হবিগঞ্জে ১১৩৮ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগে ৩ হাজার ৩৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৬১ জন, সুনামগঞ্জে ১১০৭ জন, হবিগঞ্জে ৬৬৪ জন এবং মৌলভীবাজারে ৫৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৪৬ জন। এরমধ্যে ১৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed