দক্ষিণ সুরমায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় তবারক আলীকে (২০) গ্রেফতার করা হয়।
আটককৃত তবারক আলী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র। সে বর্তমানে মোগলাবাজার থানাধীন সোনারগাঁ এলাকায় রোমান মিয়ার ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে এবং ভাঙ্গাড়ী দোকানে কর্মচারী হিসাবে কাজ করে।
জানা যায়, গত ২৭ জুলাই সোমবার সন্ধ্যা ৭ টার দিকে হবিগঞ্জ জেলার কৈশবপুর গ্রামের ১৬ বছরের কিশোরী মেয়েকে অভিযুক্ত তবারক আলী জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিতা কিশোরী তার পিতা-মাতাকে ঘটনার বিষয় জানালে কিশোরীর পিতা মোগলাবাজার থানায় তবারক আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
নির্যাতিতা কিশোরী বর্তমানে সোনারগাঁ এলাকার মিন্টু মিয়ার কলোনীতে পিতা-মাতার সাথে বসবাস করে আসছে।
অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাবুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যে ৭ টার দিকে তবারক আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed