বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-কক্সবাজার রুটে বৃহস্পতিবার থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা এই জনপ্রিয় গন্তব্যে ফের বিমান চলাচল উন্মুক্ত করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ ব্যাপারে বেবিচক কর্মকর্তারা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেওয়া হয় দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের ৭টি রুটেই ফ্লাইট চালু হচ্ছে।
এ ব্যাপারে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ, পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল-মোটেলগুলো এখনো বন্ধ রয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed