কক্সবাজারে গুলিবিদ্ধ ৫ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ ও সদর উপজেলার কবিতা চত্বর থেকে ৫ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এসব লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলার হোয়াইক্যং এলাকায় দু’দল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষে খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ৪ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
নিহতরা সবাই মাদক কারবারি এবং মাদকের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই তাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।
এ ব্যাপারে এখনও বিস্তারিত জানাতে পারেনি টেকনাফ থানা পুলিশ।
এদিকে মঙ্গলবার ভোরে জেলার সদর উপজেলার কবিতা চত্বর থেকে অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed