দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৯৬০
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘটনায় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার। এসময়ে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ২৯৬০ জন, আর মোট শনাক্ত ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন।
মঙ্গলবার (২৮ জুলঅই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
নতুন মারা যাওয়াদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ৯ জন নারী। মোট ৩ হাজার মৃতের মধ্যে পুরুষ ২৩৫৮ জন এবং নারী ৬৪২ জন।
নাসিমা সুলতানা জানান, দেশের ৮১টি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭০টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭১৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭৩১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed