সিলেটে ১৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ২
বৈশাখি নিউজ ডেস্ক: র্যাব-৯ এর অভিযানে সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের চোরাই মোবাইল ফোনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছে-শাহজালাল উপশহরের মৃত আব্দুল বছিরের পুত্র বুখাইর আহমেদ এবং শাহপরান থানার মো: আব্দুল মতিনের পুত্র মো. পলাশ আহমেদ।
সোমবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাদের হেফাজত থেকে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৭১ টি চোরাই মোবাইল ফোন ও চোরাচালান পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার উদ্ধার ও জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল এসএমপি’র শাহপরান থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ১৯৭৪ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed