ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৮ হাজার, মৃত্যু ৭০৫
ডেস্ক রিপোর্টঃ ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৫ হাজার ৫২২।
রোববার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার ৬৩ দশমিক ৯১ শতাংশ।
ভারতে ২ জুলাইয়ের পর তিন সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। টানা তিনদিন ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও গুজরাট ।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed