Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭৪১৩, মৃত্যু ১৩৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাস গত ২৪ ঘন্টায় সিলেটে কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৫ জন।

অপরদিকে, সিলেট বিভাগে গতকাল শনিবার রাত পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৮, সুনামগঞ্জের ১৭ ও হবিগঞ্জের ৭ জন। এই ৬৭ জনকে নিয়ে বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪১৩ জনে।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত ৭৪১৩ জনের মধ্যে সিলেট জেলায় ৩৯৮২ জন, সুনামগঞ্জে ১৩৯৭ জন, হবিগঞ্জে ১১১৬ জন ও মৌলভীবাজার জেলায় ৯১৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেটে ৭৯, সুনামগঞ্জে ৪২, হবিগঞ্জে ৪৯ ও মৌলভীবাজারে ২৬ জন।

এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে সিলেটে ১৩, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩১০০ জন। এর মধ্যে সিলেটে ৯৮২, সুনামগঞ্জে ১০৬২, হবিগঞ্জে ৫৬১ ও মৌলভীবাজারে ৪৯৫ জন।

এদিকে, সিলেট বিভাগে গতকাল শনিবার একদিনে করোনা কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই পাঁচজনকে নিয়ে সিলেট বিভাগে মোট মত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৫-এ। এর মধ্যে সিলেট জেলায় ১০১ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ১০ জন।

Share





Related News

Comments are Closed