কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহায় কোরবানি হওয়া গরুর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ রেখে চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত দাম গত বছরের তুলনায় কিছুটা কম। এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ঢাকার বাইরে এর দাম রাখা হয়েছে আরও কম— ২৮ থেকে ৩২ টাকা। এছাড়া, খাসির কাঁচা চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা ও বকরির চামড়ার দাম ১০ থেকে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ২০১৮ ও ২০১৯ মধ্যে রাজধানীতে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকার বাইরে এর দাম ৩৫ থেকে ৪০ টাকা। এছাড়া, খাসির কাঁচা চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা ও বকরির চামড়ার দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা।
রোববার (২৬ জুলাই) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি উপস্থিতে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ, কাঁচা চামড়া সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী আসন্ন কোরবানির চামড়ার মূল্য নির্ধারণের ঘোষণা দেন। এ সময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সারাদেশে ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশ-বিদেশে চামড়ার চাহিদা ও বিদ্যামান মজুত চামড়ার বিষয় মাথা রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে সবার বিষয়টি মাথায় রাখা হয়েছে, যেন কেউ বঞ্চিত না হয়। চামড়া নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকেও সর্তক থাকতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে ওয়েট ব্লু ও কাঁচা চামড়া রপ্তানি করা হবে। এবার সে ব্যবস্থাও রাখা হয়েছে।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed