জমির পুরানো পিলারসহ নারী প্রতারক আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমির পুরানো দু’টি সীমানা পিলারসহ এক নারী প্রতারক চক্রের হোতাকে আটক করেছে পুলিশ। উপজেলার ১নং পচাঁকোড়ালিয়া ইউনিয়নের পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়।
জানা গেছে, জমির পুরানো দু’টি সীমানা পিলার নিয়ে তাসলিমা আক্তার চামেলী (৪৮) নামের এক নারী প্রতারক উপজেলার পচাঁকোড়ালিয়া স্লুইজ বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা দিয়ে বরগুনায় যাচ্ছিল। এ সময় ফয়সাল সিকদার নামের এক সংবাদকর্মী গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন নিয়ে ওই নারী প্রতারককে আটকিয়ে রেখে থানায় খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার সাথে থাকা জমির সীমানার ১টি ভালো ও ১টি ভাঙ্গা পিলার জব্দ করেছে পুলিশ।
আটক নারী প্রতারক তাসলিমা আক্তার চামেলী আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের আমিনুল ইসলাম জহিরের স্ত্রী।
এব্যাপারে ওই নারী প্রতারকসহ ৫জনকে আসামী করে থানায় মামলা করা হয়েছে।
মামলা নং-১১ তারিখঃ ২৪.০৭.২০২০ইং
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান জানান, জমির সীমানার ১টি ভালো ও ১টি ভাঙ্গা পিলারসহ এক নারী প্রতারক চক্রের হোতাকে আটক করে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই পিলারে ধাতবদ্রব্য আছে কিনা তা জানা যায়নি। তবে পিলার দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আত্মসাত করার খবর পাওয়া গেছে।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed