ওসমানীনগর ও জৈন্তাপুর থানায় নতুন ওসি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও ওসমানীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত আদেশে এই দুই থানায় নতুন ওসিদের দায়িত্ব প্রদান করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিককে বদলি করে ওসমানীনগর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর জৈন্তাপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মহসিন আলমকে। তিনি আগে জেলা পুলিশের মাদকবিরোধী সেলের ইনচার্জ ছিলেন।
এর আগে, গত ১৩ জুলাই ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারককে জেলা পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed