করোনা ঠেকাতে জিম্বাবুয়েতে কারফিউ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত দেশে কারফিউ ঘোষণা করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া।
টেলিভিশনে দেওয়া ভাষণে জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান বলেছেন, বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হবে এই কারফিউ। সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকবে এবং তা তত্ত্বাবধান করবে নিরাপত্তা বাহিনী। শুধুমাত্র জরুরি সেবা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
নানগাগওয়া বলেছেন, ‘সামাজিক, ধর্মীয় কিংবা রাজনৈতিক অভিপ্রায়ে কোনও ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।’
কেউ শর্ত ভাঙলে কিংবা জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি হয় এমন কর্মকাণ্ড করলে গুরুতর শাস্তি পেতে হবে বলে সতর্ক করেছেন নানগাগওয়া।
এই ঘোষণা এলো জিম্বাবুয়ে পুলিশের হাতে সোমবার এক প্রখ্যাত সাংবাদিক ও বিরোধী দলের নেতা গ্রেপ্তার হওয়ার পর। তাদের বিরুদ্ধে জনগণকে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
জিম্বাবুয়েতে এ পর্যন্ত ১ হাজার সাতশর বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ জন।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed