ওসমানীর পরিচালক অসুস্থ, সিএমএইচে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান। অসুস্থ অবস্থায় সোমবার রাতে এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে ডা. ইউনুছের বুকে ব্যথা বেড়ে যায়। তখন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকতাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টায় বিমান বাহিনীর একটি এয়ার এম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন।
তার শারিরীক অবস্থা এখন অনেকটা ভাল বলে জানিয়েছেন ডা. হিমাংশু।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed