রাজনগরে নদী থেকে কিশোরীর লাশ উদ্ধার
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের একদিন পর সোমবার (২০ জুলাই) ফাহমিদা (১২) নামক এক কিশোরির ভাসমান লাশ লঘাটা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
লঘাটা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। পরে সোমবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে কিশোরি ফাহমিদা। ১৯ জুলাই (রবিবার) বেলা আনুমানিক ১২টায় সে লঘাটা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখোঁজির পর তাকে পাওয়া যায়নি। কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশের তৎপরতায় মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি দল এবং সিলেট থেকে ডুবুরি নামিয়ে ফাহমিদাকে উদ্ধারে ব্যর্থ হন।
এদিকে সোমবার সকাল আনুমানিক ১০টায় লঘাটা নদীতে ফাহমিদার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে কুতুব মিয়ার বাড়িতে নিয়ে আসেন।
কামারচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. গিয়াস উদ্দিন বেলা ১টায় লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। তার জন্য অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে পারলে লাশ পরিবারকে দেয়া হবে। নতুবা থানায় নিয়ে আসা হবে এবং ময়নাতদন্ত করা হবে।
Related News
মৌলভীবাজারে নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে ফয়জুল ইসলাম (২২) নামে এক প্রবাস ফেরত যুবকের ঝুলন্ত মরদেহRead More
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More



Comments are Closed