যুদ্ধাপরাধে দণ্ডিত রাজনগরের আকমল আলীর মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রামের আকমল আলী তালুকদার (৮০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি ২০১৫ সালের ২৬ নভেম্বর থেকে কারাগারে ছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) বিকেলে তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তিনি রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত আমির আলীর ছেলে।
মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন তিনি।
জানা যায়, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত ২০১৬ সালের ২৩ মার্চ আকমল আলী তালুকদার সহ চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে। রাজনগরের পাঁচগাঁওয়ে ৫৯ জনকে হত্যা, ছয়জনকে ধর্ষণ, ৮১টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ৭ মে এ মামলার বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ওই বছরের ৪ জুলাই শুরু হয় সাক্ষ্য গ্রহণ।
প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ২৭ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। প্রসিকিউশনের পক্ষে এ মামলার শুনানিতে সৈয়দ হায়দার আলীর সঙ্গে ছিলেন শেখ মুশফিক কবীর ও সায়েদুল হক সুমন। আর আসামি আকমলের পক্ষে আইনি লড়াইয়ে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান শুনানি করেন। গত ২০১৮ সালের ১৭ জুলাই তিনিসহ ৪ জনের মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। তবে তিনি ছাড়া বাকি ৩ আসামী এখনো পলাতক রয়েছেন।
রায়ের পর আকমল আলী তালুকদার আপিল করায় মামলাটি চলমান ছিল।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, শুনেছি ঢাকার একটি হাসপাতালে আকমল আলী তালুকদার মারা গেছেন। তার মৃতদেহ রাজনগরে আনা হবে কিনা তা জানতে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হচ্ছে।
সূত্রঃ মানবজমিন।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed