শাবির ল্যাবে আরও ৩৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শাবির ল্যাবে মোট ১৬৭ জনের নমুনা পরীক্ষায় এই ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৯ টি ও সিলেটের ৯২ টি নমুনা মিলে মোট ১৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আরও ৬টি মিলিয়ে মোট ১৬৭ টি পরীক্ষা করা হলে এই ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্ত হওয়া এই ৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১৭ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
এনিয়ে করোনা রোগির সংখ্যা দাঁড়ালো সিলেট জেলায় ৩২৯৩ জন ও সুনামগঞ্জে ১২৫২ জন।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed