‘ভুয়া করোনা রিপোর্ট নিয়ে ইতালি যাননি কেউ’
বৈশাখী নিউজ ডেস্ক: কোনও বাংলাদেশি করোনা নেগেটিভের ভুয়া রিপোর্টের সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির মধ্যে করোনাভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি যে এক হাজার ৬শ বাংলাদেশি ইতালি গিয়েছেন তারা কোভিড- ১৯ এর নেগেটিভ জাল সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১০ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে তাদের প্রয়োজনের কথা ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোনো নির্দেশনা দেশটি দেয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশি বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে।
গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশির মধ্যে ৬৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ জুলাই রোববার বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০ হাজার) করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়, শুধু বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১২টি দেশের বিমান সে দেশে প্রবেশ বন্ধ করা হয়েছে।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed