ঈদে ৪ জেলা থেকে যাতায়াত বন্ধে চিঠি
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস বিস্তার রোধে ঈদের ছুটিতে ৪ জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ।
এ জেলাগুলো হল- ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম। কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির ফোকাল পয়েন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত চিঠিতে বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এই অনুরোধ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে কোভিড-১৯ সংক্রমণ বিস্তার প্রতিরোধের জন্য পবিত্র ঈদুল আজহার ছুটিতে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ অবস্থায় এসব জেলা থেকে অন্যান্য জেলায় যাতায়াত বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed