শীতে আরও ভয়ঙ্কর হতে পারে করোনা!
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে দিশেহারা মানুষ। মরণঘাতি এই ভাইরাস থেকে মুক্তি পেতে গোটা বিশ্ব আজ এক কাতারে দাঁড়িয়ে। করোনা মোকাবিলায় সবকিছুই করছেন বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা। তবু্ মিলছে না উপায়।
এ দিকে করোনা মহামারিতে আরও আতঙ্কের খবর জানিয়ে দিলেন বিজ্ঞানীরা। তাদের দাবি আসছে শীত মৌসুমে ব্রিটেনে সাধারণ ফ্লুর সঙ্গে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হতে পারে। এ যাত্রায় মৃত্যুর তালিকায় যোগ হতে পারে আরও ১ লাখ ২০ হাজার মানুষ। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞানীরা একটি মডেল তৈরি করেছেন।
তাতে বলা হচ্ছে কেবল ব্রিটেনের হাসপাতালেই ২৪ হাজার ৫০০ থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে। আর এই সর্বোচ্চ মৃত্যুর ঝাঁকুনি আসতে পারে ২০২১ সালের প্রথম দুই মাসে।
নতুন এক গবেষণায় বলা হয়েছে, শীত পরিবেশে করোনা ভাইরাস আরও দীর্ঘ সময় টিকে থাকতে পারে। এবং আরও বেশি সংক্রমণ ঘটাতে পারে। এমন পরিস্থিতিতে পদক্ষেপ না নিলে এই ঝুঁকি আরও বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, সামনে হয়তো করোনা ও আরও ফ্লুর মহামারি সামলাতে হতে পারে।
তিনি বলেন, সাধারণ ফ্লু প্রতিরোধে ওষুধ থাকলেও করোনা প্রতিরোধের কোন ওষুধ আবিষ্কার হয়নি। আগামী শীতের আগে করোনার ওষুধ আবিষ্কার না হলে করোনা নিয়ে আরও দুশ্চিন্তা বাড়তে পারে।
গত বছর যুক্তরাষ্ট্রে সাধারণ ফ্লুতে ৩৪ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ বছর করোনা ভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed