নতুন দুই মডেলের ভেসপার স্কুটার বাজারে
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে এসেছে নতুন দুই মডেলের ভেসপা স্কুটার। ভেসপার মূল প্রতিষ্ঠান পিয়াজিও ইন্ডিয়া এ ভার্সনটি বাজারে অবমুক্ত করেছে। ডিজাইনের দিক থেকে কোনও ফাঁকই থাকছে না নতুন ভেসপায়। এ দুটি স্কুটারেই থাকছে উন্নতমানের মোনো কক ফুল স্টিল বডি।
এগুলো হলো ভেসপা ফেসলাইট ভিএক্সএল এবং এসএক্সএল। এ মডেল দুটি পাওয়া যাবে ১২৫ সিসি এবং ১৫০ সিসির ইঞ্জিনে। এছাড়াও এই দুই স্কুটারে থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চমৎকার এ ব্রেকিং সিস্টেম টুইন পোর্ট কলিপার ডিস্ক ব্রেকের সঙ্গেই আসতে চলেছে।
জানা গেছে, এতে এলইডি হেডলাইট, ডিআরএলএস এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট দেয়া হয়েছে। এগুলোতে থাকছে বিএস সিক্স ইঞ্জিন।
পারফরম্যান্স ও এফিশিয়েন্সির দিক থেকে এই স্কুটার যে মার্কেটে চলতি অন্যান্য স্কুটিগুলোকে হেলায় হারাতে চলেছে, তা একপ্রকার পরিষ্কার। এ স্কুটিগুলোর চওড়া টায়ার সঙ্গেই থাকছে ৫ স্পোক-যুক্ত চাকা। যা একজন ব্যবহারকারীর জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হতে চলেছে। সব ফিচার্সের পাশাপাশিই এতে থাকছে অতিরিক্ত বিম লাইট এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual7 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed