Main Menu

শাবি’র ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জ জেলার ১৫ জন রয়েছেন।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৪ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

Manual2 Ad Code

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

Manual1 Ad Code

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ হাজার ২০০ জন ও সুনামগঞ্জে ১ হাজার ২০৭ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code