Main Menu

নিখোঁজের পর লেকে মিললো অভিনেত্রীর মৃতদেহ!

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নায়া রিভেরা। হলিউডের জনপ্রিয় মুখ। ‘গ্লি’ সিনেমায় অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন। চার বছরের ছেলের সঙ্গে বোটিং করতে গিয়ে হঠাৎ করেই নিখোঁজ হন সেই অভিনেত্রী।

জানা গেছে, গত ৮ জুলাই বুধবার লেক পুরুতে বোটিং করতে গিয়েছিলেন নায়া রিভেরা ও তার চার বছরের ছেলে। শেরিফ দফতর জানিয়েছিল, বেলা ১টা নাগাদ তারা একটি বোট ভাড়া নেন। প্রায় ৩ ঘণ্টা পর আরেকটি বোট রিভেরার বোট-টি দেখতে পায়, কিন্তু বোটে বসে ছিল শুধুমাত্র অভিনেত্রীর চার বছরের ছেলে। অভিনেত্রী কোথাও নেই। ছেলেকে জিজ্ঞাসা করলে সে জানায়, ”মা সাঁতার কাটতে পানিতে নেমেছিল, আর ওঠেনি!

”এরপরই শুরু হয় তদন্ত। পানির তলায় তল্লাশি চালায় ডুবুড়ির দল, হেলিকপ্টার এবং ড্রোন উড়িয়েও চলে খোঁজ। অবশেষে প্রায় এক সপ্তাহ পর লেক থেকেই মিলল নায়িকার নিথর দেহ। ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্টির শেরিফ দফতরের তরফে বিল আয়ুব নায়া রিভেরার মৃত্যু সংবাদ নিশ্চিত করে সাংবাদিক সম্মেলনে জানান, ” আত্মহত্যা বা কোনও চক্রান্তের আঁচ পাওয়া যাচ্ছে না।” দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে কোনও রকম আত্মহত্যার প্রমাণ বা কোনও খুনের প্রমাণও পাওয়া যায়নি। তাই মনে করা হচ্ছে, এটি দুর্ঘটনা হতে পারে।

ডেন্টাল রেকর্ড থেকে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিত করার জন্য মরদেহ পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সূত্রে খবর, ওই লেকে কোনও নিখোঁজ ব্যক্তির খবরও গত কয়েকদিনে পাওয়া যায়নি।

রিভারার বর্তমান বয়স মাত্র ৩৩ বছর। লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর বিনোদনের জন্য নৌকা ভাড়া নিয়ে ছোট ছেলের সঙ্গে চড়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তার।

লস অ্যাঞ্জেলসে জন্ম নায়া রিভেরার। মাত্র ৪ বছর বয়সেই কেরিয়ার শুরু, অভিনয় করেন ‘দ্য রয়্যাল ফ্যামিলি’-তে। দেখা মিলেছে ‘দ্য ফ্রেশ প্রিন্স অফ বেল-এয়ার’ আর ‘বে ওয়াচ’-এও। ‘গ্লি’ ছাড়াও তার ভৌতিক ছবি ‘‘ডেভিল’ম ডোর’’ আলোচিত। ২০১৪ সালে তিনি অভিনেতা রায়ান ডারসিকে বিয়ে করেন। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়।

Share





Related News

Comments are Closed