দেশে করোনায় আরো ৩৩ মৃত্যু, আক্রান্ত ৩১৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মহামারি নভেল করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন। এইসময়ে সারা দেশে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।
ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ৯০ হাজার ৫৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৯ জন, বাড়িতে ৪ জন।
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১১ জন ও ৮১ থেকে ৯০ বয়সীদের মধ্যে ১ জন রয়েছেন।’
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যার মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ২০৮, চট্টগ্রামে ৬২৬, রাজশাহী ১২৫, খুলনা ১৩৩, বরিশাল ৮৯, সিলেটে ১১০ জন, রংপুরে ৭৭ এবং মংমনসিংহ বিভাগে ৫৬ জন মারা গেছেন।
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৯৮৮টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৫৩টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা।’
করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ২২৭ জন।
Related News
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More



Comments are Closed