এসআইইউ’র প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ (৭৭) মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি নগরীর তালতলা এলাকার বাসিন্দা।
রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
এরআগে গত ৬ জুলাই সহধর্মিনীকে হারান কুতুব উদ্দিন আহমেদ।
আজ সোমবার বাদ আসর নগরের মানিকপীর টিলা সংলগ্ন স্থানে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed