গোলাপগঞ্জে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে নিষিদ্ধ ভারতীয় নাছির বিড়ি ও ৪০ হাজার ১শ’ টাকাসহ আবজাল হোসেন (৩৮) নামের একজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১২ জুলাই) আড়াইটার দিকে পুরকায়স্থ বাজার থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা ( মামলা নং-১৫, তারিখ-১২-০৭-২০২০ইং) দায়ের করেছে।
আটককৃত আবজাল হোসেন উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন সংবাদে পুলিশ জানতে পারে যে পুরকায়স্থ বাজারে এক ব্যক্তি নিষিদ্ধ নাছির উদ্দিন বিড়ি বিক্রি করছে। খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আবজালকে হোসেনকে নিষিদ্ধ বিড়ি ও নগদ টাকাসহ আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোলাপগঞ্জকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed