এবার কন্যাসহ করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক : শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্য।
শনিবার জয়া বচ্চন ও ঐশ্বরিয়ার অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু আজ রোববার ঐশ্বরিয়ার সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
এছাড়া তার আট বছরের কন্যা আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তবে জয়া বচ্চন ও অমিতাভের কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।
এর আগে গতকাল শনিবার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তারা নিজেরাই নিশ্চিত করেন।
করোনা আক্রান্ত জানার পরই অমিতাভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ বছর বয়সী অমিতাভ বচ্চন।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed