বিশ্বনাথে নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১
বিশ্বনাথ প্রতিনিধি : বিক্রি নিষিদ্ধ ৯০০ পিস ভারতীয় নাসির বিড়িসহ আবুল কালাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত আবদুল করিম’র ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় তার মুুদি দোকান থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) আফতাব উজ্জামান রিগ্যান বলেন, নিষিদ্ধ বিড়িসহ তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হবে।
« বিশ্বনাথে আটক সেই প্রতারকের বিরুদ্ধে মামলা (Previous News)
(Next News) চিরনিদ্রায় শায়িত সাহারা খাতুন »
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed