Main Menu

সিলেটে ১৯৮০ বোতল ভারতীয় শ্যাম্পুসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শ্যাম্পুসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। ওই যুবক চোরাকারবারি বলে র‌্যাব জানিয়েছে।

আটক মো. হৃদয় (২০) নগরীর কোতোয়ালী থানাধীন ভাতালিয়ার আবুল কাশেমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মো. হৃদয়কে একটি কাভার্ড ভ্যানসহ আটক করা হয়। কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধভাবে আমদানিকৃত এক হাজার ৯৮০ বোতল ভারতীয় একটি ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, আটক যুবকের বিরুদ্ধে র‌্যাব বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed