Main Menu

সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে জীবানু নাশক টানেলের উদ্বোধন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জীবানু নাশক (ডিস-ইনফেকশন) টানেল স্থাপন করেছে কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন)।

শুক্রবার (১০ জুলাই) বাদ জুম্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে ডিস-ইন ফেকশন টানেলের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় ড. এ কে আব্দুল মোমেন ক্যাপ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

এতে মোনাজাত পরিচালনা করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমান।

পরে মসজিদ কর্তৃপক্ষের কাছে টানেলগুলো তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

Manual5 Ad Code

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংগঠন এগিয়ে এসেছে তাদের মধ্যে কমিউনিটি এগিনেস্ট প্রভেরটি (ক্যাপ ফাউন্ডেশন) অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন চলমান এই সংকটকালীন সময়ের শুরু থেকে মাস্ক, পিপিই সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছে যা সত্যিই একটি সময় উপযোগী উদ্যোগ। আমি আমার পক্ষ থেকে তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ক্যাপ ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার ব্যারিষ্টার মঈনুল ইসলাম, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ নাজমুল হোসেন, সদস্য, মো. রেজা চৌধুরী, আনোয়ার হোসেন, ডাক্তার হেলাল আহমদ, আব্দুল করিম।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code