হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক বৃহত্তর সিলেটের কৃতী সন্তান হুমায়ুন রশীদ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বাদ জুমআ হযরত শাহজালাল (র.) দরগাহে হুমায়ুন রশীদ চৌধুরীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা হুজাইফা হুসাইন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এড. সামসুল ইসলাম, সিলেট মহানগরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জুনেদ আহমদ শওকত, সাধারণ সম্পাদক মুফতি আব্দুল খাবির, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, ছাত্রনেতা সাবিয়ান আহমেদ মিসবাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি।
Related News
সিলেটে নির্মিত হবে পার্ক ও জাদুঘর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বুক থেকে এবার সরে যাচ্ছে পুরোনো কারাগারের দেয়াল। সেই জায়গায়Read More
সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: যথাযথ বিধিসম্মত না হওয়ায় সিলেট মহানগর বিএনপির তিন জন প্রবাসী উপদেষ্টার পদRead More



Comments are Closed