১২ জুলাই খুলছে যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে। আগামী ১২ জুলাই (রোববার) থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র খোলা হবে।
বুধবার (৮ জুলাই) যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্র ভিএফএস গ্লোবাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, আগে থেকে আবেদন করে ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে। আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্রে নিরাপদ শারীরিক দূরত্ব বজায়, মাস্ক পরিধান, তাপমাত্রা ইত্যাদি বিধি মেনে চলতে হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আবার ভিসা আবেদন প্রক্রিয়া চালু হচ্ছে।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual1 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed