গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দিপু আহমদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেঝেন। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দিলু উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল মিয়ার তৃতীয় ছেলে।
জানা যায়, দিপু আহমদ গত ৩০ জুন মোটরসাইকেল যুগে সিলেটে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ৮দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার বুধবার তার মৃত্যু হয়।
দিপু আহমদের বাবা আবুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যুর কথা জানিয়েছেন।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed