দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারীদের মানববন্ধন
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৯১ জন কর্মচারীর চাকরিতে যোগদান থেকে কর্মকাল গণনা, পদোন্নতিযোগ্য কর্মচারীদের পদোন্নতি প্রদানসহ তিন বছরের বেশি সময় ধরে পেষণে কর্মরত সকল কর্মকর্তাদের অন্যত্র বদলী এবং আদালতের সকল আদেশ বাস্তবায়নের দাবিতে শিক্ষা বোর্ডের সম্মুখ সড়কে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মাসুদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত সভায় দাবীর সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মওদুদ উল করিম বাবু, মেসবাহুল ইসলাম বকুল, মো. হারুন উর রশীদ, মো. আজিজার রহমান প্রমুখ।
Related News
ডোমারে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় ট্রাকচাপায় মা ও দুইRead More
ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি ৯
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খেলার সময় কাঠবাদাম ভেবে অজানা গাছের ফল খেয়ে বিভিন্নRead More



Comments are Closed