বিয়ানীবাজারে নিখোঁজ ব্যবসায়ীর কংকাল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নিখোঁজের এক বছর পর ব্যবসায়ীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার গাছবাড়ি এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির কংকাল উদ্ধার করা হয়।
নিখোঁজ ব্যবসায়ী কামাল হোসেন (৪০) কে খুনের পর লাশ গুম করতে ঘাতকরা উপজেলার চারখাই ইউনিয়নের গাছবাড়ি এলাকার একটি বাড়ির পুকুড়পাড়ে গর্ত করে তার লাশ পুঁতে রাখে বলে পুলিশ জানায়।
তবে যে বাড়ির পুকুরপাড় থেকে কংকাল উদ্ধার করা হয় ওই বাড়িটি নিহত কামাল হোসেনের। এখানে তারা কেউ বসবাস করেন না। তারা থাকেন একই ইউনিয়নের আদিনাবাদ গ্রামে।
জানা যায়, ব্যবসায়ী কামাল হোসেন নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছিল। তবে তার কোন সন্ধান না পাওয়ায় ব্যবসায়ীর ভাই থানায় নিয়মিত মামলা করেন। এ মামলার তদন্তে উঠে আসে দোকান কর্মচারি আমির আলী ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় জড়িত। ঘটনার পর থেকে আমির আলীও পলাতক ছিলেন।
পুলিশ জানায়, ব্যবসায়ী কামাল হোসেনের নিখোঁজ ঘটনায় রহস্য উদঘাটন করতে গতকাল সোমবার দোকানের কর্মচারি আমির আলীকে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়। তাকে ধরতে দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালায় থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিখোজ ব্যবসায়ীর কংকাল উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী বলেন, ব্যবসায়ী কামাল হোসেন বাজারে মুদি দোকান দিতেন। তাকে খুঁজে পেতে তার পরিবার অনেক চেষ্টা করছিল।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, আটক আমির আমাদের সন্দেহের তালিকায় ছিল। পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জাহিদুল হক তাকে কানাইঘাটের সীমান্ত এলাকা থেকে আটক করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed