Main Menu

দেশে করোনায় আরও ৪৪ মৃত্যু, শনাক্ত ৩২০১

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১।এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন।

Manual4 Ad Code

সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তার দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২০১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এ পর্যন্ত মোট নমুনা নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি।

নতুন মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন করেছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন, বাসায় মারা গেছেন ৯ জন।

Manual3 Ad Code

মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।’

Manual3 Ad Code

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়া মৃতের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ক্রমেই বাড়ছে এ ভাইরাসের প্রাদুর্ভাব।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৭৭ জনের।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code