Main Menu

গাজীপুরে বিলের পানিতে ডুবে ৩ তরুনের মৃত্যু

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাইমাইল এলাকায় বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ তিন তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে। একসঙ্গে তিন তরুন নিহত হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম। ঘটনাস্থলে ভিড় করছেন শতশত এলাকাবাসি।

রোববার (৫ জুলাই) দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে ওই তিন তরুণসহ ৫-৬ জন গোসল করতে নামে। এরমধ্যে ৩জন পানিতে ডুবে মারা যায়।

নিহতরা হলেন, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি, একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন।

নিহত স্বাধীন কোনাবাড়ির মর্ণিং সান স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে আর রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়ন করতেন।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, আজ দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে ওই তিন তরুণসহ ৫-৬ জন গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকালে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে দুই শিক্ষার্থীসহ তিনজনের মরদেহ উদ্ধার করে।

Share





Related News

Comments are Closed