নেত্রকোনায় শিশুর ভাসমান লাশ উদ্ধার, নিখোঁজ ১
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার মদন উপজেলায় পানিতে পরে নিখোঁজের একদিন পর অন্ত (৪) নামের এক শিশুর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার সকালে ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
অন্ত তার বাবার সাথে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ভ্রমণ করতে গেলে শনিবার (৪ জুলাই) পানিতে পরে সে নিখোঁজ হয়। অন্তর উপজেলার মাখনা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।
রোববার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবরী দল উদ্ধারের চেষ্টা চালায়। পরে ভাসমান অবস্থায় এলাকাবাসী তার লাশ উদ্ধার করে।
এদিকে মদন পৌরসভার মনোহরপুর গ্রামের শহর উদ্দিনের ছেলে বালু ব্যবসায়ী আমিরুল (৩২) নৌকা থেকে পড়ে নিখোজ হয়। আজ রোববার (৫ জুলাই) সকালে বালু কেনার উদ্দেশ্যে কিশোরগঞ্জ চামরাঘাটে নৌকা যোগে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে যায়।
উপজেলার কালিবাড়ি ব্রিজের নিচে ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা নৌকা যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed