কানাইঘাটে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে গৃহবধূ গণধর্ষণের প্রধান অভিযুক্ত আজাদুর রহমানকে আটক করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ভোর ৫টার দিকে তাকে গোয়াইনঘাট উপজেলা থেকে আটক করা হয়।
কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে সন্দেহজনকভাবে আজাদের আরেক সহযোগী মুক্তার নামের একজনকে আটক করেছে র্যাব-৯।
এখন পর্যন্ত বাদী পক্ষের কেউ মামলা দায়ের করেননি। তবে মামলা দায়েরের জন্য কানাইঘাটের পথে রয়েছেন বলে জানা গেছে।
আজাদুর রহমানকে আটক করায় কানাইঘাটের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমসহ পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১ জুলাই বুধবার কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে প্রবল ঝড়ের রাতে অস্ত্রের মুখে এক গৃহবধূকে (২২) গণধর্ষণ করা হয়। সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হলে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। গৃহবধূর স্বামী একজন নিম্নআয়ের নিরীহ মানুষ। এ ঘটনায় ৪ জুলাই শনিবার পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed