ভুতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে চার প্রকৌশলী বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় ভুতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িতদের চিহ্নিত করেছে বিতরণ কোম্পানিগুলো। এ ঘটনায় চার প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে সম্পৃক্ত নির্বাহী প্রকৌশলীদের।
করোনায় সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল তৈরিদের জড়িতদের চিহ্নিত করতে ২৫শে জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও, বিতরণ কোম্পানিগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে সাতদিনের সময় বেঁধে দেয় সরকার।
শনিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রবিউশন কোম্পানি-ডিপিডিসির একটি সূত্র সময় সংবাদকে নিশ্চিত করেছে যে, এই ঘটনায় ৪ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে রোববার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed