জৈন্তাপুরে করোনায় ট্রাক চালকের মৃত্যু
বৈশাী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ট্রাক চালক আব্দুল মতিন (৫৫) মারা গেছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুর ২ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আব্দুল মতিন উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল মতিনের ছোট ভাই সাদিক আহমদ বলেন, তিনি ৫/৬ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার এসব উপসর্গ দেখা দিলে তাকে (২৯ জুন) সোমবার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার করোনার নমুনা সংগ্রহ করে ব্যবস্থা পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন। পরে শুক্রবার (৩ জুলাই) তার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর দুপুর ২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঐ দিন শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজ শেষে তার মরদেহ মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, আজ (৪ জুলাই) শনিবার ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত ৮৪ জন সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৫৪ জন। আর মারা গেছেন ২ জন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed