Main Menu

দেশে করোনায় আরো ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৩২৮৮

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১,৯৯৭ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৮৮ জন। এ পর্যন্ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

শনিবার (৪ জুলাই) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

Manual5 Ad Code

তিনি জানান দেশের ৭১টি ল্যাবের মধ্যে ৬৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৪ হাজার ৭২৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।

নতুন মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২১ এবং নারী আটজন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন।এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মারা গেছেন ১ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ৩ জন।

Manual5 Ad Code

করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৭৩ জন। যার ফলে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭২১ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

Manual8 Ad Code

বিশ্ব পরিস্থিতি:

Manual1 Ad Code

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শনিবার সকাল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৪৭ হাজার ২১৭ জনে। সেই সাথে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৬১৪ জন এবং প্রাণঘাতী এ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭ লাখেরও বেশি মানুষ।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৮ লাখ মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৪৩২ জনের। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ৬১ হাজার ৮৮৪ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ৬৬ হাজার ৯৪১ জনে। এ তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৫ হাজার ৫৪৪।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code