গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় সান্তনা রানী বর্মন (৩০) নামে এক নারী নিহত এবং অপর দুই নারী আহত হয়েছেন।
শনিবার (৪ জুলাই) সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী।
নাওজোর হাইওয়ে ফাঁড়ি উপ-পরিদর্শক মো: ফরিদুজ্জামান জানান, সান্তনা রানীসহ ৩ নারী সকাল সাড়ে ৮টার দিকে ভবানীপুর এলাকা দিয়ে ওই মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে ও মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সান্তনা রানী ঘটনাস্থলেই মারা যান। আহত হয় অপর দুই নারী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসআই ফরিদুজ্জামান আরো বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারী স্থানীয় একটি পোশক কারখানায় চাকুরী করত বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে পোশাক কারখানার নাম এবং আহত দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual4 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed