সিলেট জেলায় আরও ১২২ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় একদিনে নতুন করে আরও ১২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনার রোগির সংখ্যা দাঁড়ালো ২২১৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, আজ ওসমানীর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২২ জনের করোনা শনাক্ত হয়। এটা সিলেটের একদিনের সর্বাধিক সংখ্যক টেস্ট এবং সর্বোচ্চ শনাক্ত।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ৯৫ জন, গোয়াইনঘাট উপজেলার চারজন, বালাগঞ্জ উপজেলার চারজন, বিশ্বনাথ উপজেলার একজন, জকিগঞ্জ উপজেলার তিনজন, ফেঞ্চুগঞ্জ উপজেলার আটজন ও কানাইঘাট উপজেলার চারজন।
এছাড়াও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হবিগঞ্জের বাহুবল উপজেলার একজন, সুনামগঞ্জের ছাতক উপজেলার একজন, জগন্নাথপুর উপজেলার একজনের রিপোর্ট পজিটিভ আসে।
সবশেষ শুক্রবার মৌলভীবাজারের নতুন ২৮ জন, হবিগঞ্জের ১০ জন আর সুনামগঞ্জের ২২ জন এবং সিলেটের ১২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২১৪, সুনামগঞ্জে ৯৩২, হবিগঞ্জে ৫৩২ এবং মৌলভীবাজারে ৪১৪ জন।
এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৮৪, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ এবং মৌলভীবাজারে ৬ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৯১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩১০, সুনামগঞ্জে ৩২২, হবিগঞ্জে ১৮৮, মৌলভীবাজারে ১৫০ জন।
আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬৩ জন। এরমধ্যে সিলেটে ৪৮, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed