জৈন্তাপুরে ট্রাকসহ ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ২
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ও বিড়ি বহনকারী পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৭টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের রিপন মিয়ার মোটরসাইকেলের গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পিকআপ বোঝাই ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও বিড়ি বহনকারী ডিআই পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৫-১৫০৫) সহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন- উপজেলার ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের কামাল হোসেন ওরফে পাখি মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং লামা শ্যামপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসান (২৫)।
এ ঘটনায় পিকআপ গাড়িসহ ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়িগুলো জব্দ করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা রেকর্ড করা হয় (যার নং-১২, তারিখ: ২৪ জুন ২০২০ইং)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বণিক জানান, ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি, বহনকারী ট্রাকসহ ২ জন চোরাকারবারীকে আটক করা হয়। বিধি মোতাবেক বিড়ি ও ট্রাক জব্দ করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ২৫ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed