Main Menu

মৌলভীবাজারে আরো ২২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার জেলায় নতুন করে আরও ২২ জনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. ত‌ওহীদ আহমদ।

তিনি জানান, মৌলভীবাজারে বৃহস্পতিবার নতুন করে ২২ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে রাজনগর উপজেলার ৩ জন, কুলাউড়ার ৫, জুড়ী উপজেলার ৯ জন, কমলগঞ্জের ৩ ও বড়লেখা উপজেলার ২ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত সর্বমোট ৩৮৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন।

এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৪৬ জন ও মৃত্যুবরণ করেছেন ৪ জন।

Share





Related News

Comments are Closed