করোনা পরিস্থিতি নিয়ে যা বললেন ডা. জাফরুল্লাহর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবার আরও ‘ভয়াবহ অশুভ ইঙ্গিত’ দিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ট্রাস্টি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘চলতি মাসের শেষের দিকে কিংবা আগামী মাসে করোনা ভাইরাস সর্বোচ্চ সংক্রমণ ঘটবে।’
বৃহস্পতিবার (২৫ জুন) করোনা ভাইরাস থেকে নিজে রোগমুক্তি পাওয়ার পর রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এমন ইঙ্গিত দেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আসলে সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনা সমস্যাটা কীভাবে সমাধান করবে, সেটা তাদের চিন্তার মধ্যে নেই। করোনার মূল প্রবাহ (পিক টাইম) তো আসবে এ মাসে বা তার পরের মাসে। যখন এটা গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়বে। সেজন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার।’
করোনাজয়ী এই একাত্তরের রণাঙ্গনের বীর যোদ্ধা বলেন, ‘আপনারা যে আমার জন্য এত জনে দোয়া করেছেন, তা অকল্পনীয়। মানুষ যে আমাকে এত ভালোবাসতে পারে, একাত্তরে সেই ভালোবাসা পেয়েছিলাম, একাত্তরের পর এবার মানুষের এত ভালোবাসা পেলাম।’
তিনি বলেন, ‘আপনারা যদি বাজেট সংক্রান্ত লেখাটা পড়েন, তাতে কিছুটা দিক-নির্দেশনা আছে। এটা জনগণের দাবি উঠানো ছাড়া, আওয়াজ উঠানো ছাড়া বাংলাদেশে কোনও দিন, স্বাস্থ্য ক্ষেত্রে তো নয়ই কোনও ক্ষেত্রেই উন্নতি হবে না। সেজন্য আমাদের স্বাস্থ্য আন্দোলনটাকে শক্ত করে গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘জাতীয় ওষুধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে। এজন্য ‘সুস্থ স্বাস্থ্যব্যবস্থা’ দরকার। এটা জনগণের দাবি উঠানো ছাড়া সম্ভব না। এর পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে।’
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন আক্রান্ত হয়েছে। ফলে এখন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। ২৪ ঘণ্টা মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। দেশে এখন করোনায় মোট মৃত্যু সংখ্যা ১ হাজার ৬২১ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু খবর জানায় আইইডিসিআর। শনাক্তের প্রথম এক মাস মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এপ্রিলের মাঝামাঝি থেকে সারা দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে থাকে সংক্রমণ। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যু।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed