দেশের ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা ভাইরাসের মধ্যেই ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে একথা জানা গেছে।
আদেশে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা জেলা প্রশাসক হিসেবে। আর টাঙ্গাইলে দায়িত্ব দেয়া হয়েছে মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মহিদুল ইসলাম চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে মেহেরপুরের।
মৌলভীবাজারে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে, যশোরে দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে।
এছাড়া নোয়াখালীতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম খানকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহীতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়ায় এবং মাদারীপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন অ্যাকাডেমির উপপরিচালক ড. রহিমা খাতুন।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed