সিলেটে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের উদ্যোগে বৃক্ষ-রোপন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য।
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে ২৫ জুন বৃস্পতিবার বেলা ১২ টায় সিলেট সদর উপজেলা কুমারগাঁও, মাহমুদাবাদ আবাসিক এলাকায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার উদ্যোগে কয়েকটি বনজ, ফলজ , ভেষজ ও ঔষধি বৃক্ষের চারা গাছ রোপন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান, একতা মহল সমাজিক সংগঠনের উপদেষ্টা রিনা চিশতিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সহ সভাপতি জাফর সরদার, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহসান রুবেল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সাইস্তা তালুকদার, সদস্য সচিব জাকির হোসেন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সদস্য জুয়েল আহমদ, সুনাম মিয়া, আব্দুল করিম, আশরাফ আলী, জাবেদ মিয়া, সোহেল আহমদ, মঞ্জুল হক, সুজন মিয়া, ইসমাইল হোসনে, মোঃ সুজাদ আহমদ শুভ, আব্দুল ওযাহিদ, আবুল হোসেন প্রমুখ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed