পার্বতীপুরে বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে খোরশেদ আলম (৩০) নামে এক বাক প্রতিবন্ধি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টায় বাড়ি সংলগ্ন জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
খোরশেদ উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট লক্ষ¥নপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, খোরশেদ বুধবার রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে বাড়ি সংলগ্ন পুকুরের পাশের জমিতে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেরাশেদ মৃগী রোগে আক্রান্ত ছিলো। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More



Comments are Closed